শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

উখিয়ায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান ও আসন্ন ইদুল ফিতর উপলক্ষ্যে করোনাকালে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ন প্রকল্পে ১০০টি দুঃস্থ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী আরো অনেকে।
পর্যায়ক্রমে সকলের কাছে সরকারি সহায়তা পৌছে দেয়া হবে। এর পাশাপাশি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বেসরকারি সংস্থার সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION