শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পাচারকারী পলাতক:বিজিবির পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় পাচারকারী কেউ আটক হননি।

আজ সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা কাস্টমস ঘাটস্থ বেড়িবাঁধ এলাকা ও ঝিম্বংখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সোমবার হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কাস্টমস ঘাট হতে এক কিলোমিটার উত্তরে বেড়িবাঁধ দিয়ে ইয়াবার চালান ঢুকতে পারে এমন গোপন সংবাদে বিজিবির একটি টীম সেখানে অবস্থান নেয়। এসময় বেড়িবাঁধের পশ্চিমে দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে হাতে ব্যাগসহ দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ পূর্বক ধাওয়া করে। এসময় তারা হাতে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একইদিন জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৬ নম্বর স্লুইস গেইট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি বিশ লাখ টাকা। মালিকবিহীন এসব ইয়াবা বিজিবি সদর স্টোরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION