শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

প্রয়াত সাংবাদিক বকশীর স্ত্রীর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিল ‘সেভ এ মাদার, সেভ এ লাইফ’

প্রেস বিজ্ঞপ্তি

প্রয়াত সাংবাদিক নজরুল ইসলাম বকশীর স্ত্রীর লুৎফা বকশীর চিকিৎসার জন্য সংগ্রহ করা ১০ লাখ টাকা কক্সবাজার প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে কক্সবাজার বিয়াম ল্যাবরেটরী স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মানবিক প্লাটফর্ম ‘সেভ এ মাদার, সেভ এ লাইফ’। বৃহস্পতিবার দুপুরে এই অর্থ কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এই অর্থ প্রয়াত নজরুল ইসলাম বকশীর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লুৎফা বকশী। তিনি পূর্ব থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন। সেখানে মায়ের সাথে অবস্থান করছে বকশীর দুই সন্তানও। এর আগে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ এপ্রিল মারা যান বকশী।

উদ্ভুত পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় কক্সবাজার বিয়াম ল্যাবরেটরী স্কুলের বর্তমান ও প্রাক্তন ১৪ জন শিক্ষার্থী। পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয় অনলাইন প্লাটফর্ম (গ্রুপ) ‘সেভ এ মাদার, সেভ এ লাইফ।

প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে টাকা হস্তান্তরকালে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের বলেন, আপনারা যে উদ্যোগটা নিলেন তা মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ যে অর্থ সহায়তা আপনারা দিচ্ছেন এতে পরিবারের সাহস বাড়বে। তারা সাহস পাবে এই ভেবে যে, আমরা একা নই, আমাদের সাথে শুভাকাঙ্খিরা আছে, আমাদের সহকর্মীরা আছে। মানুষ যে মানুষের পাশে দাঁড়িয়ে যায় সেই সাহসটুকু একটা বিপর্যস্ত পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি ‘

তিনি বলেন, আপনারা আজকে ১০ লাখ টাকা দিচ্ছেন। আমরাও ইতোপূর্বে ৭০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম। পরে মেয়র মুজিবুর রহমান দিয়েছেন এক লাখ টাকা। আরও বিভিন্ন জনের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করেছি। এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা সংগৃহিত হয়েছে। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি, আমাদের বন্ধু মারা গেছেন, তার সহধর্মীনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তার সন্তানেরা যেন আবার এসে আমাদের পাশে দাঁড়ায়।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম বলেন, এটি অনেক বড় মানবিক উদ্যোগ। এ উদ্যোগ আমাদের সন্তান বয়সী ছেলেরা নিয়েছে। এ উদ্যোগের অংশীদার হয়ে বিশাল একটা তহবিল বৃদ্ধির ব্যাপারে ভূমিকা রেখেছেন আমাদের বন্ধু, একজন মানবিক যোদ্ধা শহীদ উল্লাহ শহীদ। তিনি প্রায় সময়ই এ ধরনের উদ্যোগ নেন।

তিনি আরও বলেন, বকশী ভাইয়ের স্ত্রী, আমাদের বোন লুৎফা ওখানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর কাছে দোয়া করবো, ওনি যাতে দ্রুত সুস্থতা লাভ করেন। তাঁর সন্তানরা এখনও ছোট। তার সন্তানদের ভবিষ্যতটাও আমাদের দেখতে হবে। যেভাবে সবাই মিলে উদ্যোগটা নিয়েছি, তাঁর পরিবারের প্রতি যে অনুভূতি, আবেগ আমরা রেখেছি, সেটা ভবিষ্যতেও আমরা রাখতে পারবো। আগামীতেও যেকোন মানবিক উদ্যোগে আমরা একসাথে কাজ করবো।

‘সেভ এ মাদার, সেভ এ লাইফ ‘ এর অন্যতম সংগঠক জাতিসংঘের শরনার্থী সংস্থার সাবেক কর্মকর্তা ও বর্তমানে এনজিও মোয়াস এর লজিস্টিক এন্ড ফিল্ড কো-অর্ডিনেটর শহিদ উল্লাহ শহিদ জানান, ১৮ এপ্রিল আমার দীর্ঘদিনের সহকর্মী প্রিয় ব্যক্তি নজরুল ইসলাম বকশি ভাই মৃত্যুবরণ করেন। জানতাম তাঁর স্ত্রী ক্যান্সার ও করোনা আক্রান্তহয়ে ভারতে চিকিৎসাধীন আছেন। ভাবছিলাম কুলহারা পরিবারটির জন্য কিছু করা যায় কিনা। পরে ২১ এপ্রিল আমি গ্রুপটিতে যুক্ত হই। এরপর সহায়তার কথা দেশবিদেশের বিভিন্ন জনের নজরে আনার চেষ্টা করি। আমার বড় মেয়ের স্বামী মিউজিশিয়ান ফায়সাল আহমদ পাভেলের দৃষ্টি আকর্ষন করলে সে অনেক তারকাকে জানান এবং তারকারা তাঁদের ভেরিফাইড করা নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে সহায়তার হাত বাড়ানোর জন্য মানুষকে আহ্বান জানান।

তিনি বলেন, একজন গাড়ি বিক্রি করে আমাদের তহবিলে অর্থ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওই গাড়িটি এখনও বিক্রি করা যায়নি। বিক্রি করা গেলে সেই অর্থও পরিবারটিকে দেওয়া হবে। যারা এই মানবিক উদ্যোগে এগিয়ে এসেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি জানান, এই প্লাটফর্মে সংগৃহিত আরও ৬০ হাজার টাকা বিয়ামের ৬ কর্মচারীকে দেওয়া হবে যারা গত ৬ মাস বেতন পায়নি।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, জ্যেষ্ঠ সাংবাদিক, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু প্রমুখ।

উপস্থিত ছিলেন ‘সেভ এ মাদার, সেভ এ লাইফ ‘ এর সংগঠক ইরফানুল হক, আরিফুর রহমান জাওয়াদ, মাহবুবুর রহমান সাকিব, এসআরজে রাফি, আশফিক রহমান ও তকি আরিফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION