শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক -৩

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে নয় হাজার ৯০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ১৪ (এপিবিএন)। বুধবার (২৮ এপ্রিল) রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রেদোয়ানের পান সিগারেটের দোকানের সম্মুখ হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতদের মধ্যে ২ জন রোহিঙ্গা নাগরিক এবং ১ জন স্থানীয় সিএনজি চালক।

তারা হলো- ক্যাম্প-১৩ ব্লক-এ/১ এর মৃত নূর আলম ও হাসিনা বেগমের পুত্র নূর কালাম ওরফে কালা মিয়া (৩৫),ক্যাম্প-২৫ ব্লক-ডি/৬ এর মোঃ ইমান হোসেন ও সেতারা বেগমের পুত্র মোঃ ইলিয়াস (২১) এবং টেকনাফ সদরের ৪নং ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়ার মৃত সুলতান আহমেদ ও মৃত শামসুন্নাহারের পুত্র মোহাম্মদ আলম (৩৫)।

১৪ এপিবিএন এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রেদোয়ানের পান সিগারেটের দোকানের সম্মুখ হতে আটকৃতদের দেহতল্লাশি করে ৫ হাজার পিস এবং ৪ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,আটকৃত আসামীদের ইয়াবাসহ উখিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।পাশাপাশি একটি নিয়মিত মামলাও রজু করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION