শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনের হাট- ইজারাদারকে টোল আদায়ে দায়ে বাধা প্রদান ও হামলায় দুইজনকে আহত করা হয়েছে।
শনিবার (১মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হ্নীলা স্টেশনের বর্তমান হাট-বাজার ইজারাদার এর সাথে সাবেক ইজাদার ফরিদের কলা আড়তের নির্ধারিত হারে টোল নেওয়ার সময় ফরিদ, আব্দুস সালাম,আবুল কাসেম প্রকাশ সইরা ও হাসেম প্রকাশ আবুল্লাহসহ এদের নেতৃত্বে বর্তমান ইজাদারের বড়ভাই রফিকুল আলম ও টোল উসুলকারক মোঃ হারুনকে কোন কিছু বুঝে উঠার আগেই কিল,ঘুষি,লাটিসোঠা নিয়ে মাথায় ও কপালে আঘাত করে গুরুতর আহত করা হয়। এসময় রফিক ও হারুনকে আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের চিকিৎসা প্রদান করে গুরুতর জখম হওয়ায় ভর্তি দিয়ে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে হাট ইজারাদার এড. রশিদুল আলম বলেন,হাট-বাজার ইজারা নিয়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের কারনে লোকসানে রয়েছি।
সরকার–নির্ধারিত টোলের তালিকা অনুযায়ী ব্যবসায়ীদের কাছ থেকে টোলের টাকা আদায় করা হচ্ছে। জনৈক কলার আড়তদার ফরিদ এর কাছ থেকে টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকৃতি জানায় দুইজন টোল আদায়কারীকে মারধর করে আহত করা হয়। এ ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় অভিযোগের প্রস্তুতির প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন,এর আগেও হাট-বাজারের টোল আদায়ে বাধা প্রদান বিভিন্ন লোকজনকে সরকারী টোল না দেয়াসহ নানাবিধ হয়রানি করে আসছে। হ্নীলা স্টেশনের প্রত্যেক ব্যবসায়ীর টোল দেওয়ার নিয়ম থাকলেও হাট ইজারাদারদের উপেক্ষা করে সরকারী টোল না দিতে নিরুৎসাহিত করে আসছে একটি চক্র। এ হাট-বাজার ইজারা পাওয়ার বেশ কয়েকবার বৈঠকও হয়েছিল।
এ ঘটনার বিষয়ে ফরিদের কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্যযে,টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর কার্যালয় থেকে ১৪২৮ বাংলা সনের ইজারা দরপত্র বিজ্ঞপ্তি ফরম নিয়ে বেশকয়েকজন ইজারাদার হ্নীলা হাট-বাজার নিলামে অংশগ্রহণ করেন। এতে সর্বোচ্চ নিলাম ডাককারী এড. রশিদুল আলম ১৪২৮ বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্রমাস পর্যন্ত হাট-বাজারের ইজারা পান।
ভয়েস/আআ