শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

টেকনাফে মাদকদ্রব্যের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন- টেকনাফ থানাধীন হোয়াইক্যং তুলাতলি আমতৈলা এলাকার সুলতান আহম্মদের ছেলে মো. বাবুল (৪০) কে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলি বাজারে অভিযান পরিচালনা করে দিদার কুলিং নামীয় দোকানের সামনে হতে মোঃ বাবুল (৪০),  নামীয় একজন মাদক ব্যবসায়ীকে ১০ হাজার  পিস ইয়াবাসহ আটক করা হয়।  উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে আটককৃত ব্যক্তি মো. বাবুলকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটক বাবুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION