শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

টেকনাফে বাজার তদারকি অভিযানে ফার্মেসীসহ ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

এম.এ আজিজ রাসেল:

৩০ এপ্রিল থেকে ০৬ মে পর্যন্ত বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে টেকনাফ উপজেলার শামলাপুর বাহারছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

তারমধ্যে মূল্য তালিকা না রাখা, অনুমোদিনবিহীন পণ্য বিক্রির অপরাধে বাহারছড়া বাজার এলাকার আখি এন্টারপ্রাইজকে ৫ হাজর টাকা, রায়হান স্টোরকে ২ হাজার টাকা, ফিরোজ স্টরকে ৫ হাজার টাকা, মা বাবার দোয়া ঝাল বিতানকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রি প্তস্তুত করার অপরাধে ৫ হাজার টাকা এবং অনুমোদিন বিহীন ঔষধ বিক্রি করার অপরাধে নাহার মেডিকোকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিশেষ সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন, ব্যবসায়ি হিসেবে ভোক্তার প্রতি কর্তব্য ও ভোক্তা অধিকার সম্পর্কে বিশেষ প্রচারনা ও লিফলেট বিতরন করা হয় এবং উপস্থিত ব্যবসায়ি, ভোক্তা ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অভিযানকালে ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল চৌকস সদস্য। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION