শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

হতদরিদ্র ও পথশিশুদের মাঝে জেলা প্রশাসনের ইফতার বিতরণ অব্যাহত

এম.এ আজিজ রাসেল:
পথে পথে হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। শহরব্যাপী এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।

মঙ্গলবার (০৪ মে) বিকালে শহরের চন্দ্রিমা এলাকা, বাস টার্মিনাল এলাকা ও জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ১ হাজার হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন সূত্র ধরের নেতৃত্বে এই ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী ও কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ও দেবাংশু বিশ্বাস।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন সূত্র ধর বলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশনায় করোনাকালে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিদিন হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এই পর্যন্ত সাড়ে ৭ হাজার হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION