শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে কুতুবদিয়া উপকূলের লবণ ভর্তি কার্গো ট্রলার মঙ্গলবার দুপুরে সাগরের শঙ্খ নদীর মোহনায় ডুবে যায়। ঐ সময় ট্রলারে থাকা এক নাবিক মোঃ ফারুক নামের এক নাবিক নিখোঁজ ছিল।
একদিন পর বুধবার দুপুরে নিখোঁজ নাবিক মোঃ ফারুকের উদ্ধার হয়। জানা গেছে, কুতুবদিয়ায় লেমশীখালীর পেয়ারাকাটা গ্রামের কবির আহমদের মালিকানাধীন লবণ ভর্তি কার্গো ট্রলার বন্দর নগরী চট্টগ্রামের মাঝির ঘাটের উদ্দেশ্য যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে শঙ্গ নদীর মোহনায় ট্রলারটি পৌছলে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় লবণসহ ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মাঝি মাল্লাসহ ৬ জন ছিল। এদের মধ্যে ৫ জন উদ্ধার হলেও ফারুক (২৫) নামের নাবিক নিভোঁজ ছিল। বুধবার দুপুরে শঙ্খ নদীর মোহনায় ভাসমান অবস্থায় ফারুকের লাশ উদ্ধার উদ্ধার করে। সে পেয়ারাকাটা গ্রামের মোঃ রশিদের ছেলে।
ভয়েস/জেইউ।