বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে রাজ্যের সান্তা ক্লারা কাউন্টির সান হোসে শহরের একটি রেল ইয়ার্ডে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় আট জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলার পর ওই বন্দুকধারী নিহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে রেলকর্মীরাও রয়েছেন। আর ওই বন্দুকধারী ছিলেন তাদের সাবেক সহকর্মী। তবে সে কেন এমন ঘটনা ঘটালো তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তার সহিংসতার অতীত ইতিহাসের বিষয়েও কিছু জানা যায়নি।

বন্দুক হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সান হোসে শহরের মেয়র স্যাম লাইকার্ডো। তিনি বলেন, আমাদের শহরের জন্য এটি একটি ভয়াবহ দিন। আর কখনও যেন এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।

রেলওয়ের প্রেসিডেন্ট গ্লেন হেন্ড্রিক্স জানান, বন্দুক হামলাটি হয়েছে রেল ইয়ার্ডে, অপারেশনস কন্ট্রোল সেন্টারে নয়।

বন্দুক হামলার পরপরই ঘটনাস্থল এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পুরো ঘটনার বিশদ তদন্তের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন।

সুত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION