রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সৌদি আরবের সাড়া নেই, এবারও হজ অনিশ্চিত

পবিত্র কাবা শরীফ

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতিতে গেলো বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হয়নি। এ বছর হজের আর দুই মাসের মতো বাকি। তবে এখনও হজ নিয়ে কোনও সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কোনও তথ্য জানায়নি দেশটি। হজ সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রস্তুতি থাকলেও সৌদি সরকারের নির্দেশনা না পাওয়ায় বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গেলো বছর সৌদি আরবে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজে অংশগ্রহণের সুযোগ পান। সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ ৬০ হাজার মানুষের অংশগ্রহণে হজ আয়োজনের জন্য দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ে সুপারিশ করে। সুপারিশে বলা হয়, ৬০ হাজারের মধ্যে ১৫ হাজার সৌদি নাগরিক ও বিভিন্ন দেশে থেকে ৪৫ হাজার বিদেশি মুসল্লি হজে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্যই করোনার টিকার দুই ডোজ নেওয়া থাকতে হবে। টিকার প্রথম ডোজ ঈদুল ফিতরের আগে যারা নিয়েছেন তারা সুযোগ পাবেন। হজযাত্রীদের বয়স ১৮-৬০ বছরে মধ্যে হতে হবে।

এছাড়া স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে কঠোর নির্দেশনা পালনের সুপারিশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে হজ নিয়ে এখন পর্যন্ত কোনও ঘোষণা দেয়নি সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রেসিডেন্ট শাহাদাত হোসেন তসলিম বাংলা ট্রিবিউনকে বলেন, সৌদি আরব থেকে এখনও কোনও নির্দেশনা আমরা পাইনি। তাদের নির্দেশনার ওপর নির্ভর করছে এবার কী হবে। ফলে এখনও নিশ্চয়তা নেই বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণের।

এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও প্রস্তুতি নিয়ে রেখেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই। ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব যেহেতু ভ্যাকসিন গ্রহণকারীদের হজে অংশ নিতে দেবে, এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মু. আ. হামিদ জমাদ্দার বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সৌদি সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। তারা আদৌ সৌদির বাইরে হাজিদের অনুমতি দেবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন নিতে বলা হয়েছে। ফলে সৌদি কর্তৃপক্ষ কঠিন শর্ত আরোপ না করে অনুমতি দিলে, বাংলাদেশি হজযাত্রীরা যেতে পারবেন। তবে এখনও কোনও কিছু নিশ্চিত নয় বলে জানান তিনি।সূত্র: বাংলা ট্রিবিউন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION