বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আরো ২ দিন বৃষ্টি থাকবে , এরপর আবার ভ্যাপসা গরম

ভয়েস নিউজ ডেস্ক:

চলছে বর্ষা ঋতু। আষাঢ় মাসের আজ চার দিন। গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। ভোর বেলা বর্ষণের দাপট ছিল বেশ। তবে সকাল ৭টার মধ্যেই বিরাম আসে তাতে।

এদিকে, বৃষ্টিতে বিরাম থাকলেও আকাশের মুখ এখনো ভারী। যেকোনো সময় আবার বর্ষা নামতে পারে এ ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিনভর আকাশের কোলে খেলা করেছে এই মেঘ, এই বৃষ্টি তো এই রোদ্দুর। মুখ ভারী করা আকাশ থেকে বেশ কয়েকবার পানি ঝরেছিল। ঝিলিক কাটা রোদে কিছু সময়ের জন্য হেসেছিল। পুরোটা বিকেলজুড়েই রাজধানীতে ছিল সেই মিষ্টি রোদের হাসি।

আবহাওয়া অফিস বলছে, আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার এই মেঘ-বৃষ্টি-রোদের খেলা অব্যাহত থাকবে। কিছুদিন আগে সাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহার এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। এই লঘুচাপটি এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোয় অব্যাহত বৃষ্টি হচ্ছে। তবে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের অনুপাত কিছুটা কম।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আর বাড়ার সম্ভাবনা নেই। তবে আরো দুই দিন বৃষ্টিপাত হবে। বৃষ্টি শেষে ফের শুরু হবে ভ্যাপসা গরম। সূত্র:কালেরকণ্ঠ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION