বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে টেকনাফে দুই বন্যহাতি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের বনাঞ্চলে আশ্রয় নিয়েছে দুটি বন্যহাতি।শনিবার (২৬ জুন) বিকালে হাতি দুটি বাংলাদেশে চলে আসে। পাঁচ ঘণ্টা পর সন্ধ্যার দিকে হাতি দুটি উদ্ধার করে পাহাড়ের ভেতরে ঢুকিয়ে দেয় এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।

এই টিমে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, সহকারী বন সংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার ও মো. মনিরুজ্জামান ও বন পাহারাদাররা।

স্থানীয়দের ধারণা, খাদ্যের অভাবে মিয়ানমার থেকে নাফ নদ পাড়ি দিয়ে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় চলে আসে মা হাতি দুটি। পরে বনে ঢোকার চেষ্টা করলে মানুষ চিৎকার দেয়। মানুষের চিৎকারে নাফ নদের প্যারাবনে ছোটাছুটি করছিল হাতি দুটি।

এ বিষয়ে জেলা দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, বিকাল থেকে টেকনাফ সীমান্তের নাফ নদের প্যারাবনে দুটি মা হাতি ছোটাছুটি করছিল। পাঁচ ঘণ্টা পর সন্ধ্যায় উদ্ধার করে হাতি দুটিকে পাহাড়ের ভেতরে দিয়ে আসা হয়। এর আগে গত বছর আগস্ট মাসে মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে আরও একটি হাতি এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এনাম বলেন, ‘বিকালে মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে বাংলাদেশে এসেছে দুটি মা হাতি। প্যারাবনের ঢোকার সময় মানুষের তাড়া খেয়ে হাতি দুটি পালিয়ে যায়। পরে পৌরসভার জালিয়া পাড়া এক নম্বর স্লুইসগেট থেকে হাতি দুটি উদ্ধারের খবর শুনেছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION