বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

গণপরিবহন বন্ধ সোমবার সকাল থেকে

ভয়েস নিউজ ডেস্ক:

সারা দেশে কাল সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

রবিবার (২৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই নিয়ম জারি থাকবে।

প্রসঙ্গত, ১ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হওয়ার কথা।

এর আগে শনিবার (২৬ জুন) তথ্য অধিদফরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার জানান, সোমবার (২৮ জুন) থেকে সীমিত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন শুরু হবে। সে সময় জরুরি পরিষেবা ছাড়া আর কিছুই খোলা থাকবে না। ঘর থেকে মানুষ অকারণে বের হতে পারবেন না।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, লকডাউন এতটাই কঠোর হবে যে, তা বাস্তবায়নে পথে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION