বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত রোহিঙ্গা আটক উড়িরচর থেকে

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার উড়িরচর থেকে ৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার ( ৩ জুলাই) বিকেলে তাদের আটক করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান। তিনি বলেন, আটক রোহিঙ্গাদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও তিন শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, দালালদের মাধ্যমে ভাসানচর থেকে একটি নৌকা দিয়ে দক্ষিণ উড়িরচরে নামেন রোহিঙ্গারা । সেখানে স্থানীয়রা তাদের দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। তাদের উড়িরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, রোহিঙ্গাদের ভাসানচর থেকে নৌকায় করে আনার সঙ্গে জড়িত দালালদের ধরতে পুলিশ কাজ করছে। দালাল চক্রের দুই সদস্যকে গত সপ্তাহে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, চট্টগ্রামের সন্দ্বীপে এখন পর্যন্ত ভাসানচর থেকে পালিয়ে আসা ৪৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সূত্র:ঢাকা পোষ্ট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION