বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টৈটং প্রবাসী উন্নয়ন সোসাইটির উদ্যোগে ৯ ওয়ার্ডে ত্রাণ বিতরণ

মো. ফারুক,পেকুয়া:

পেকুয়ার টইটং ইউপির ৯ ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেছেন টৈটং প্রবাসী উন্নয়ন সোসাইটি।

বুধবার (৭জুলাই) সকাল ১০টা দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯০ জনকে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত টৈটং প্রবাসী উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা আবদু রশিদ, ইউছুফ এলাহী মারুফ সহ সকল উপদেষ্টা ও প্রতিনিধি ও এডমিন প্যানেলের হাসান বাবু, জাকের, মুহাম্মদ হোছাইন, আজিজ ও সংগঠনের দায়িত্বরত সকলের ঐকান্তিক সহযোগিতায় কার্যক্রম সম্পাদন করা হয়।

ত্রাণ বিতরণের সময় টৈটংয়ে পরিচালনার দায়িত্বে ছিলেন, শিক্ষক রহমত উল্লাহ, মিজবাহ, আবু বকর, উপদেষ্টা হারুন, জমির উদ্দীন, কামাল ও শহিদ মোসতাকিম বাবুসহ আরো অনেকে।

এসময় তারা বলেন, মানবতার সেবায় এগিয়ে আসার জন্য টইটং প্রবাসী উন্নয়ন সোসাইটির পদযাত্রা। করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে টইটং ইউনিয়ন থেকে ৯টি ওয়ার্ডে অতি কষ্টে যারা জীবন যাপন করতেছে এদের মধ্য থেকে ৯ ওয়ার্ড থেকে ১০জন করে প্রথম ধাপে ৯০ জনকে ত্রাণ দেওয়া হয়েছে।

প্রবাসী সংগঠনের এক মাত্র লক্ষ্য হল অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসা । কিছু দিনের মধ্য কেন্দ্রীয় কমিটি গঠন করে সংগঠন কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা ও স্বপ্ন রয়েছে। তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION