বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় স্টেজের মানুষেরা ভালো নেই -সালমা

বিনোদন ডেস্ক:

চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এবারের ঈদটি বিশেষ ছিলো এ সংগীত তারকার জন্য। কারণ এই ঈদে বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। গানগুলো এরইমধ্যে বেশ প্রশংসিতও হয়েছে।

স্টেজ বন্ধ থাকায় এখন রেকর্ডিংয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন সালমা। গত কয়েক মাসে ধারাবাহিকভাবে অনেক গানে কন্ঠ দিয়েছেন তিনি। কি খবর? ঈদ কেমন কাটলো? সালমা বলেন, পরিবারের সঙ্গে বেশ ভালো কেটেছে ঈদ। স্বামী ও মেয়ের সঙ্গে সুন্দর সময় পার করেছি।

আর ঈদে কয়েকটি গান প্রকাশ হয়েছে আমার। এ কারণেও ঈদটি বিশেষ ছিলো বলতে পারেন। ঈদে কি কি গান প্রকাশ হলো? এ গায়িকা বলেন, ঈদের জন্য বেশ কিছু গান করেছিলাম। এরমধ্যে প্রকাশ হয়েছে আমার ও মিলনের দ্বৈত গান ‘ওরে বোকা’, একটি ফোক ম্যাশআপ, নাফির সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘মাওলা’সহ কিছু গান। আরো কয়েকটি গান ঈদের পর পর প্রকাশের কথা রয়েছে। কেমন সাড়া মিললো গানগুলো থেকে? সালমা বলেন, খুব ভালো সাড়া পাচ্ছি।

বিশেষ করে ‘ওরে বোকা’ গানটি পছন্দ করছেন মানুষ। ফোক ম্যাশআপও আমি প্রথম করেছি। সবাই খুব পছন্দ করছে। আর আরটিভি মিউজিকে প্রকাশিত আমার কণ্ঠে ‘নয়া দামান’ গানটি এরইমধ্যে প্রায় ৯৫ লাখ মানুষ উপভোগ করেছেন। এটা খুবই ভালো লাগার ব্যাপার। তাহলে সময়টা সব মিলিয়ে ভালোই কাটছে? নাকি? এ গায়িকা বলেন, আলহামদুলিল্লাহ। ভালো কাটছে। তবে করোনা পরিস্থিতির কারণে মাঝেমধ্যে খুব খারাপ লাগাও কাজ করে। অনেক প্রিয় মানুষেরা চলে যাচ্ছেন। প্রতিদিনই কারো না কারো আক্রান্ত হবার খবর পাচ্ছি। ঈদের পর পরই ফকীর আলমগীর চলে গেলেন। তার আগেও অনেকে চলে গেছেন। এগুলো ভাবলে বিষাদ ভর করে মনে। করোনায় স্টেজ শোও তো বন্ধ রয়েছে? সালমা বলেন, হ্যাঁ। দীর্ঘদিন ধরেই বন্ধ স্টেজ। স্টেজের মানুষেরা ভালো নেই। বিশেষ করে স্টেজনির্ভর শিল্পী ও

মিউজিশিয়ানরা অনেকে খারাপ অবস্থায় আছেন। অনেকে পেশা বদলেছেন। দোয়া করি যেন দ্রুত এই পরিস্থিতির অবসান হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION