বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স পদত্যাগ করেছেন

খেলাধুলা ডেস্ক:

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

এর মধ্য দিয়ে টানা এক দশক প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা হন্স অধ্যায় শেষ হলো। এই সময়ের মধ্যে তিনি এমন এমন দল বাছাই করেছেন যারা বিশ্ব জয় করেছে। হারিয়েছে বিশ্বের বড় বড় দলকে।

অস্ট্রেলিয়ার দলের সাবেক স্পিন বোলার ট্রেভর হন্স ১৯৯৩ সালে প্রথম নির্বাচক হন। এরপর লম্বা সময় দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচকের। তার সময়ে অস্ট্রেলিয়া টানা ১৬ টেস্ট জিতেছে। ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ জিতেছে।

৬৭ বছর বয়সী হন্সের পদত্যাগের পর গুঞ্জন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান জর্জ বেইলি হতে যাচ্ছেন প্রধান নির্বাচক। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION