বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচর থেকে পালানোর সময় ৮ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর

ভয়েস নিউজ ডেস্ক:

ভাসানচর থেকে পালানোর সময় সুবর্ণচর থেকে আট রোহিঙ্গা সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ারহাট থেকে আটক রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন জিগার আলম (২৫), স্ত্রী রোকেয়া আক্তার (২০), রামিদা (২৯) এবং পাঁচ শিশুসহ ৮ জন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের শনিবার (১৪ আগস্ট) সকালে ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আক্তার মিয়ারহাট এলাকা থেকে শুক্রবার ৮ রোহিঙ্গাকে স্থানীয় লোকজন আটক করে। আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে যাচ্ছিলো। দালালরা কৌশলে রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন ঘাটে নামিয়ে দিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আটক করে চরজব্বার থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION