বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

করোনার টিকা ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও পাবেন

ভয়েস নিউজ ডেস্ক:

১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা করোনা টিকার জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন। কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রীদের নিবন্ধনের জন্য নতুন একটি অপশন খোলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকেই সুরক্ষা অ্যাপে এই অপশনটি চালু হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য ২৫ বা তদূর্ধ্বই আছে এখনও। তবে শিক্ষার্থীদের জন্য এটা ১৮ বছর বা তার ঊর্ধ্বে করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছিল সরকার। দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স সর্বনিম্ন বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় কমিয়ে ৪০ বছর করা হয়। গত ৮ ফেব্রুয়ারি করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। এরপর গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে ১৯ আগস্ট পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৯৩৪ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন।

সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION