বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৭ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালুখালী ক্যাম্প ২/ইস্টের বাসিন্দা জামাল হোসেনের ছেলে মোহাম্মদ হারেজ (৩৫) ও ক্যাম্প ৮/ইস্টের বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে নজিমুল হাসান (২৫)। তবে আহতদের নাম পরিচয় এখনো জানাযায়নি।
এপিবিএন ও ক্যাম্প ইনচার্জের অফিস সুত্রে জানা যায়, বুধবার রাতে নিজেদের ক্যাম্প থেকে পাশে ১৭ নং ক্যাম্পের শশুরবাড়িতে বেড়াতে আসেন হারেজ ও হাসেম। সেখানে রাত্রীযাপনের পর সকালে যখন ঝড়ো বাতাসহ বৃষ্টি হচ্ছিল। বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হয় তারা। এসময় বজ্রপাত হলে মৃত্যু হয় তাদের।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় ফিল্ড হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION