রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

৪১ দিন নামাজ পড়ে পুরস্কৃত হলেন ৭২ শিশু-কিশোর

ভয়েস প্রতিবেদক: 

মহেশখালীর কালারমারছড়ায় টানা ৪১ দিন জামায়াতের সাথে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৭২ জন শিশু-কিশোর।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উত্তর নলবিলা সোলতানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে তাঁদের পুরস্কার বিতরণ করেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

মাষ্টার কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মাতারবাড়ি রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস ফারুকী।

প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা হাসান বশির। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার নূরুন নবী, মোহাম্মদ জকরিয়া, লিয়াকত আলী মেম্বার, লোকমান হাকিম, একরামুল হক মিয়া, সাংবাদিক রকিয়ত উল্লাহ প্রমূখ।

স্থানীয়রা জানিয়েছে, উত্তর নলবিলার শিশু-কিশোরদের নামাজি করতে ওমান প্রবাসী শাহেদ মো. বাপ্পি আর্থিক সহায়তা করেন। বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন মো. মিজান, মো. সেলিম, মো. মোস্তাকিম ও মো. সাইমুন। পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ, মগ, হটবক্স দেয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION