বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তাইওয়ান-চীনের সামরিক উত্তেজনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ান-চীনের সামরিক উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করেছে চীনের ৩৫টি যুদ্ধবিমান। যার ভেতর পারমাণবিক বোমা হামলায় সক্ষম ৪টি এইচ-৬ যুদ্ধবিমানও ছিল। চীনের এমন সামরিক উস্কানির জবাবে নিজেদের সীমান্তে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান। শনিবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার তাইওয়ানের প্রিমিয়ার তুস তুসেং চ্যাং অভিযোগ করেন, ‘চীন নিবিড়ভাবে সামরিক আগ্রাসনে জড়িত। তারা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে’। জঙ্গিবিমান অনুপ্রবেশের বিষয়ে বেইজিং এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রাণালয় বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার চীনের ২৫টি বিমান পারতাস দ্বীপপুঞ্জের কাছ দিয়ে উড়ে যায়। সন্ধ্যায় দ্বিতীয় দফায় ১৩টি বিমান একই জায়গায় দিয়ে মহড়া দেয়।

শুক্রবার (১ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে নিজেদের জঙ্গিবিমান তাইওয়ানের সীমান্তে পাঠিয়ে সতর্কবার্তা দেয় দেশটি।

চীন তাইওয়ানকে একটি নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে তাইওয়ান। কিন্তু চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটন সতর্ক করে আসছে দেশটি।

সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন। প্রায় সময় চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করছে, এমন অভিযোগ তাইপের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION