রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বড় মহেশখালী পশ্চিম ফকিরাঘোনা হাতিগেদা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত 

আমিনুল হক, মহেশখালী:
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা হাতিগেদা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত হয়েছে। মহেশখালী-কুতুবদিয়া আসনের  মাননীয় জাতীয় সংসদ সদস্য  আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর নির্দেশনায় এবং মহেশখালী  উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ও পশ্চিম ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক বাহাদুর এবং বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের মেম্বার জিল্লুর রহমান মিন্টুর সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী দুই বছর মেয়াদে  বড় মহেশখালী পশ্চিম ফকিরাঘোনা হাতিগেদা  জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। কাজী হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল আবছারকে সভাপতি এবং মাওলানা মুহাম্মদ শফিউল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির  অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ শফি ও আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সওদাগর, ক্যাশিয়ার নাজমুল হাসান পুতু, সহ-ক্যাশিয়ার সিরাজ মিয়া, প্রচার সম্পাদক কালা মিয়া, সদস্য যথাক্রমে মোঃ নুরুল হাসেম সওদাগর, কবির আহমদ, শফিউল আলম, আব্দুস ছোবহান, আলম শরীফ, জহির আলম ভূট্টো, আব্দুল মালেক, আব্দুল মান্নান, সাইফুদ্দীন সোহান, শাহাব উদ্দিন, জাকারিয়া বাঁশী, শাহজাহান সিরাজ, মুহাম্মদ রফিক, আজিজুল হক ও নুরুল হাশেম। নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা মসজিদটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ও ইসলামী সমাজ বিনির্মাণের স্বার্থে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION