শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২০ অক্টোবর

জুমার দিন, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
আগামী ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ (গতকাল) কোথাও ১৪৪৩ হিজরি সালের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

তাই আগামী ৯ অক্টোবর (শনিবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১২ রবিউল আউয়াল (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ মহানবীর (সা.) জন্মদিনের আনন্দোৎসব। সারা বিশ্বের মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন। কারণ এ দিনেই রাসুলে করিম (সা.) ইন্তেকালও করেন। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন সাধারণ ছুটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION