বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতকানিয়ায় ধানক্ষেতে পাতা বিদ্যুৎফাঁদে হাতির মৃত্যু!

বশির আল মামুন, চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় লোকালয়ে আমন ধান খেতে এসে কৃষকের দেওয়া বিদ্যুৎ ফাঁদে প্রাণ গেছে একটি বন্যহাতির। ৬ নভেম্বর, (শনিবার) ভোর ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম বলেন, ‘ আনুমানিক ৫০ বছর বয়সের বিশালাকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে মৃত অবস্থায় পড়ে আছে এমন খবর শুনে আমি মৃত হাতিটি দেখতে গিয়েছিলাম। আপাতত বিদ্যুৎস্পৃষ্টে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’
বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, ‘হাতির আক্রমণ থেকে বাঁচাতে ধানক্ষেতের চারিদিকে কৃষকেরা বিদ্যুতায়ন করে রাখেন। আর, খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।’

চট্টগ্রামের বণ্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চেীধুরী বলেন বিদ্যুৎ ফাঁদ বসিয়ে বণ্যপ্রাণী হত্যা একটি বড় অপরাধ। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রহন করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION