মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

কেউ পরিক্ষায় অংশ নেয়নি: ১৫ ছাত্রীরে বিয়ে!

ভয়েস নিউজ ডেস্ক:

মহামারি করোনার প্রভাব নানাভাবে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে করোনাকালে ভয়াবহ আকার নিয়েছে বাল্যবিবাহ।যার প্রমাণ মিলছে এখন এসে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর। প্রায় দেড় বছর পর স্কুলের অনেক শিক্ষার্থীই আর ফিরে আসেনি ক্লাসে।
জানা গেছে, নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে করোনায় অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার সব পরীক্ষার্থী অনুপস্থিত করোনায় সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় সব ছাত্রীর বিয়ে হয়ে যায়।

ওই মাদ্রাসা সুপার জানান, করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব পরীক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়ায় কেউ পরীক্ষায় অংশ নেয়নি।
এ বছর বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রে ৫টি মাদ্রাসার পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। এসব মাদ্রাসার মোট ৯৮ জন শিক্ষার্থীদের ওই কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৮৩ জন উপস্থিত হয়। অনুপস্থিত ১৫ জন পরীক্ষার্থীই বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

ওই মাদ্রাসা থেকে এ বছর মোট ১৫ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু কেউই পরীক্ষায় অংশ নেয়নি। মাদ্রাসা সুপার ওই সব শিক্ষার্থীর প্রবেশ পত্রও সংগ্রহ করেছেন। তবে কেউ পরীক্ষা দিতে আসেনি। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION