বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টানা তিন দিন ধরে শৈত্যপ্রবাহ উত্তরে

ভয়েস নিউজ ডেস্ক:

উত্তরের জনপদ দিনাজপুরে টানা তিন দিন ধরে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। এতে নাকাল অবস্থায় মানুষের জীবন। যদিও তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ (৩০ জানুয়ারি ২০২২) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতায় ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এর আগে গত দুইদিন জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার ভাষায় যা মৃদু শৈত্যপ্রবাহ।

এছাড়াও জেলার পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ; তেতুলিয়ায় ৬ দশমিক ৮; সৈয়দপুর ৮ দশমিক ২; রংপুরে ৯ দশমিক ৫; ডিমলায় ৮ দশমিক ৯; নওগাঁ ৮ দশমিক ৫; রাজশাহীতে ৮ দশমিক ৬; চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৬ ও শ্রীমঙ্গলে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে টানা তিন দিন ধরে শৈত্যপ্রবাহ বিরাজ করায় নাকাল হয়ে পড়েছে মানুষের জীবন। লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ঘরে ফিরছে সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে। তবে আজ সকালে প্রচণ্ড কুয়াশা থাকলেও সকাল ৯ টার পর উঠেছে সূর্য, তবে প্রখরতা ছিল কম।

রাজবাটী এলাকার বাঁধন সরকার বলেন, শীতের কারণে খুব খারাপ অবস্থা। কাজকাম ভালো লাগে না। হাত-পা জড়ো হয়ে আসছে।

তামুলীপাড়া এলাকার মিহির কুমার রায় বলেন, সকাল সকাল কাজে যাওয়ার অভ্যাস। কিন্তু এই শীতে অবস্থা খারাপ। অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। কয়েকদিন ধরেই প্রচণ্ড শীত, আর ভালো লাগে না।

দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, ফলে শৈত্যপ্রবাহটি থাকবে না।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION