মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

স্ত্রীর বিরুদ্ধে এমপির মানহানি মামলা

ভয়েস নিউজ ডেস্ক:

রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অপপ্রচারে’র অভিযোগে মামলা হয়েছে। এমপির পক্ষে মামলাটি করেছেন তার একান্ত সহকারী ও বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে এমপি এনামুল হকের নামে প্রতারণার অভিযোগ তোলেন। এ কারণে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
মামলাটি হয় রাজশাহীর বাগমারা থানায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর সাংসদ এনামুল হকের পক্ষে তথ্যপ্রযুক্তি আইনে ও চাঁদা দাবির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন তার একান্ত সহকারী আসাদুজ্জামান আসাদ। এতে আসামি করা হয়েছে এনামুল হকের তালাক দেয়া দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজাকে।

মামলায় বলা হয়েছে, আয়েশা আক্তার লিজাকে তালাক দেওয়ার পর তিনি এমপি এনামুল হকের কাছে নিজের ব্যাংক লোনের এক কোটি টাকা পরিশোধের জন্য চাঁদা দাবি করেন।

চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে এমপি এনামুল হকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুন্ন করেছেন।
পুলিশ লিজাকে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান বাগমারা থানার ওসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION