শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শান্তি কামনা করে শবে বরাত পালন

ভয়েস নিউজ ডেস্ক

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পালন করা হচ্ছে পবিত্র শবে বরাত। শুক্রবার (১৮ মার্চ) এশার নামাজের পর মসজিদে মসজিদে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছিল মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এতে দেশের মঙ্গল কামনার পাশাপাশি মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। খতিবরা পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এশার নামাজের পর মোনাজাতে মুসলমানরা অতীতের গুনাহের কারণে সৃষ্টিকর্তার কাছে ক্ষমাপ্রার্থনা করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এছাড়া করোনা মহামারি থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত হিসেবে পালন করা হয়। বিশেষ করে দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত ইবাদত-বন্দেগি করেন। অনেকেই মৃত স্বজনদের কবর জিয়ারত করেন।

পবিত্র শবে বরাতে আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অন্যান্য বছরের চেয়ে এবার আতশবাজি ছিল কম।

এছাড়া শবে বরাত উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION