মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

প্রেম করে বিকালে বিয়ে, রাতে আত্মহত্যা

ভয়েস নিউজ ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জে ভালোবেসে পরিবারকে না জানিয়ে সোমবার বিকেলে বিয়ে করেন সবুজ মিয়া (২১) ও মার্জিয়া জান্নাত (১৮)। বিয়ের কয়েক ঘণ্টা যেতে না যেতেই রাতে আত্মহত্যা করেন এই নবদম্পতি।

শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় নিজেদের বাবার বাড়িতে আত্মহত্যা করেন দুজন। রাতেই পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

সবুজ দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে এবং মার্জিয়া মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ছেলে সবুজ দিনমজুরের কাজ করেন। অপরদিকে নামুজা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মার্জিয়ার বাবা অবস্থা সম্পন্ন।

প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেলে দু’জনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়াকে নিজেদের বাড়িতে নিয়ে যান। মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় সেখান থেকে জোর করে মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে যায়।

রাত ১০টার দিকে নবদম্পতি মোবাইল ফোনে কথা বলেন। এর একপর্যায়ে স্বামীকে লাইনে রেখে বিষপান করেন মার্জিয়া। ফোনের অপর প্রান্ত থেকে বিষয়টি বুঝতে পেরে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন সবুজ।

রাত ১২টার দিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি জেনে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই দু’জনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION