বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধে পুতিনের নিকৃষ্ট আচরণ-পেন্টাগন

ভ্লাদিমির পুতিন,ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এই যুদ্ধে পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, ‘নিরপরাধ মানুষদের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠমোড়া দিয়ে তাদের হাত বাঁধা হয়েছে। নারী, গর্ভবতী নারীদের হত্যা করা হচ্ছে, হাসপাতাল বোমা ফেলা হচ্ছে। এটা ঠিক অকল্পনীয়।’

রাশিয়ার এ ধরনের আচরণকে একেবারে ঠাণ্ডা মাথায় নিকৃষ্ট ধরণের বর্বরতা হিসেবে আখ্যায়িত করেন পেন্টাগনের এই মুখপাত্র। এর আগে সাংবাদিকদের সঙ্গে আরেক দফা আলাপে পারমাণবিক সংঘাতের বিষয়ে রাশিয়ার অবস্থান নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।’

সম্প্রতি পারমাণবিক যুদ্ধের ‘গুরুতর ও বাস্তব’ ঝুঁকিকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘এই ঝুঁকি এখন যথেষ্ট। বিপদ গুরুতর ও বাস্তব। এর অবমূল্যায়ন করা আমাদের উচিত হবে না।’ পারমাণবিক সংঘাত নিয়ে রাশিয়ার এমন বাগাড়ম্বরের কথা উল্লেখ করে জন কিরবি বলেন, একটি আধুনিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এমনটা আশা করা যায় না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION