সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

ঈদুল ফিতর মঙ্গলবার

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হবে।

রবিবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ এ তথ্য জানানো হয়।

দেশের ৬৪ জেলা থেকেই সংবাদ এসেছে। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রবিবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং শেষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।

রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাস শেষে দশম মাস শাওয়াল। এই মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়।

হিজরি বর্ষপঞ্জি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার শাওয়াল মাসের শুরু হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION