বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বিষ কিনতে গিয়ে প্রেম, প্রেমের জন্য আবার বিষপান!

ভয়েস নিউজ ডেস্ক:
পটুয়াখালীর মির্জাগঞ্জে টানা পাঁচদিন প্রেমিকের বাড়িতে অবস্থান করেও তার দেখা পাননি এক সন্তানের জননী সীমা আক্তার। এ জন্য বাবার বাড়িতে ফিরে এসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সীমার বিরুদ্ধে।

শুক্রবার রাতে কীটনাশক পান করে অসুস্থ হলে সীমাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার দুপুরে কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এদিকে যার জন্য বিষপান, সেই প্রেমিক রায়হান এখনও আত্মগোপন করেই আছেন। মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর এ ঘটনাটি শনিবার জানাজানি হলে এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

২৫ বছর বয়সি প্রেমিক রায়হান হোসেন মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মতিউর রহমান মৃধার ছেলে। উপজেলার সুবিদখালী বাজারে মতিউর রহমানের সার ও কীটনাশকের দোকান রয়েছে। এই দোকান রায়হানও দেখাশোনা করেন।

অন্যদিকে প্রেমিকা ২০ বছর বয়সী সীমা আক্তার উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের জব্বার জোমাদ্দারের মেয়ে এবং কলাগাছিয়া গ্রামের মো. শহীদুল্লাহর সাবেক স্ত্রী।

সীমা জানান, সাড়ে চার বছর আগে শহীদুল্লাহর সঙ্গে পারিবারিকভাবেই তার বিয়ে হয়। সেই সংসারে তাদের তিন বছর বয়সি একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু গত আট মাস আগে স্বামীর সঙ্গে তার কলহ হয়। এক পর্যায়ে আত্মহত্যার পরিকল্পনা করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, একদিন বিষ কিনতে বাড়ি থেকে বের হয়ে সুবিদখালী বাজারে রায়হানের কীটনাশকের দোকানে যান সীমা। তখন রায়হানই তাকে বুঝিয়ে বিষপান থেকে বিরত রাখে।

সীমা জানান, সেই থেকেই রায়হানের সঙ্গে তার সম্পর্ক শুরু। প্রায় সাত মাস আগে তা প্রেমের সম্পর্কে পরিনত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION