বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

দাম কমলো ভারতে ডিজেল ও পেট্রলের 

আন্তর্জাতিক ডেস্ক:

ডিজেল ও পেট্রলের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে প্রতি লিটারে ডিজেলের দাম ৭ রুপি ও পেট্রলের দাম সাড়ে ৯ রুপি কমবে।

শনিবার (২১ মে) এক টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। টুইটে তিনি বলেন, প্রতি লিটার ডিজেলে ৬ রুপি ও পেট্রলে ৮ রুপি শুল্ক কমানো হচ্ছে। এতে প্রতি বছর সরকারের ১ লাখ কোটি রুপি বাড়তি খরচ হবে।

রোববার (২২ মে) থেকেই নতুন দামে ডিজেল ও পেট্রল পাওয়া যাবে। নয়াদিল্লিতে শনিবার প্রতি লিটার পেট্রল ১০৫ রুপি ৪১ পয়সা ও ডিজেল ৯৬ রুপি ৬৭ পয়সায় বিক্রি হয়েছে। শুল্ক কমানোর ফলে রোববার থেকে পেট্রল ৯৫ রুপি ৯১ পয়সা ও ডিজেল ৮৯ রুপি ৬৭ পয়সায় পাওয়া যাবে।

টুইটে নির্মলা সীতারমন বলেন, আজ বিশ্ব এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও বিশ্বের দেশগুলো করোনা মহামারি কাটিয়ে উঠছে, তবে ইউক্রেন সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থা বাধার মুখে পড়েছে ও বিভিন্ন পণ্যের সংকট দেখা দিয়েছে। ফলে বিভিন্ন দেশ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।

এদিকে, ভারতের অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানির দাম কমার প্রভাব পড়তে পারে আয়ে। অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, ‌‌কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলব, এই প্রায়শ্চিত্ত তাদের করতেই হতো। কেন্দ্র এক্সাইজ়ে ডিউটিতে ছাড় দেওয়ায় এর প্রভাব পড়বে রাজ্যগুলির ওপর। কারণ, একেকটি রাজ্যে জ্বালানি তেলের ওপর একেক রকম এক্সাইজ় ডিউটি বসানো রয়েছে।প্রসঙ্গত, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গসহ কিছু রাজ্যকে তেলের করে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION