বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইউক্রেনে আরও ২ রুশ সেনার যুদ্ধাপরাধের স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে বন্দি হওয়া দুই রুশ সেনা দেশটির পূর্বাঞ্চলীয় শহরে গোলাবর্ষণের কথা স্বীকার করেছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দ্বিতীয় যুদ্ধাপরাধের বিচারের তারা এই স্বীকারোক্তি দিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

রাশিয়ার দুই সেনা আলেক্সান্ডার ববিকিন ও আলেক্সান্ডার ইভানভ স্বীকার করেছেন যে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে ইউক্রেনের খারকিভে গোলাবর্ষণ করা কামান ইউনিটের সদস্য ছিলেন তারা।

ইউক্রেনীয় প্রসিকিউটির বলেছেন, এই গোলাবর্ষণের ফলে ডারহাচি শহরে একটি শিক্ষা স্থাপনা ধ্বংস হয়।

ববিকিন ও ইভানভ নিজেদের কামানের চালক ও গানার হিসেবে পরিচয় দিয়েছেন।

প্রসিকিউটর জেনারেল জানিয়েছে, গোলাবর্ষণ করতে করতে সীমান্ত অতিক্রম করার পর এই দুই সেনাকে বন্দি করা হয়।

মধ্য ইউক্রেনের কোটেলেবস্কা জেলার একটি আদালতে বিচারে ববিকিন বলেছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে আমি সম্পূর্ণ দোষী। আমরা রাশিয়া থেকে ইউক্রেনে গোলাবর্ষণ করেছি।

সর্বোচ্চ কারাদণ্ড না দেওয়ার আহ্বান জানিয়ে ইভানভ আদালতে বলেছেন, আমি অনুতপ্ত এবং কম সাজার আবেদন করছি।

প্রসিকিউটর দুই রুশ সেনাকে যুদ্ধের আইন লঙ্ঘনের দায়ে ১২ বছর করে কারাদণ্ড দেওয়ার আহ্বান জানিয়েছে।

আগামী ৩১ মে বিচারের রায় ঘোষণা করা হতে পারে।

এর আগে ২৩ মে যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার একজন সেনাসদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। তার বিরুদ্ধে ৬২ বছরের একজন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ আনা হয়েছে।দণ্ডপ্রাপ্ত ওই রুশ সেনার নাম ভাদিম সিসিমারিন (২১)। বিচারে তিনি যুদ্ধাপরাধের কথা স্বীকার করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION