বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

পেন্টাগন বলছে পুতিনের অর্জন ‘ঠিক শূন্য’

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই সত্ত্বেও দেশটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্জন শূন্য। এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জন কিরবি বলেন, ইউক্রেনে পুতিনের যেসব উদ্দেশ্য ছিল সেখানে তার অর্জন ‘ঠিক শূন্য’।

তিনি বলেন, ‘আমাদের মূল্যায়ন হলো, ডনবাসে রাশিয়ার ক্রমবর্ধমান কিছু অর্জন অব্যাহত রয়েছে। তবে সেটি খুব বড় মাপের কিছু নয়। ইউক্রেনীয়দের জোরালো প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।’

পেন্টাগনের মুখপাত্র বলেন, ‘আমরা প্রায় ১০০ দিন পার করেছি এবং কৌশলগত লক্ষ্যগুলোতে পুতিনের অর্জন আসলে শূন্য।’

এদিকে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণে অস্বীকৃতি জানানোয় ন্যাশনাল গার্ডের ১১৫ সেনাকে বরখাস্ত করেছে রাশিয়া। এই ঘটনায় রুশ নিরাপত্তা বাহিনীর মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। ঘটনার তদন্তে দেখা গেছে, সেনারা ইচ্ছাকৃতভাবে অফিসিয়াল দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে। এ নিয়ে সামরিক গোপনীয়তা রক্ষায় কিছুটা আড়ালে শুনানি অনুষ্ঠিত হয়েছে। সামরিক আদালত জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষার পাশাপাশি ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION