বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গায়ক কেকে’র প্রয়াণে শোকস্তব্ধ ভারত

 

বিনোদন ডেস্ক:

হিন্দি, তামিল ও বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন বলিউড তারকা শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ কেকে। জান্নাত মুভির ‘জারা সা’, গ্যাংস্টারের তুহি মেরি সাব হে’র মতো তার অনেক জনপ্রিয় গান ভক্তদের মুখে মুখে। মঙ্গলবার সবাইকে শোকে ভাসিয়ে ৫৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, শিল্পী, সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ অনেকে।

কেকে’র অকাল প্রয়াণে জনপ্রিয় শিল্পী অনুপম রায় বলেন, ‘কী করে হয়ে গেলো, কিছুই বুঝতে পারছি না। খুবই দুঃখজনক পরিস্থিতি। অবাক লাগছে, যে মানুষটা স্টেজ দাপিয়ে বেড়াতেন। কথা বলার ভাষা নেই’।নিজের সঙ্গে কেকের একটি ছবি শেয়ার করে গায়ক মোহিত চৌহান টুইটে লিখেন, এখনই আপনার চলে যাওয়ার সময় নয়।

আরেক তারকা শিল্পী প্রীতম বলেন, চরম ধাক্কা। কেউ আমাকে বলুন খবরটি সত্য নয়।বলিউড অভিনেতা অক্ষয় কুমারে টুইট লিখেছেন, কেকে’র এমন মৃতুতে শোকাহত ও মর্মাহত।

ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দর শেবাগ লিখেছেন, ‘পারফর্ম করার কয়েক ঘণ্টার মধ্যেই কেকে চলে গেলেন। সত্যি ট্র্যাজিক। জীবন কতটা অনিশ্চয়তার, এই মৃত্যু আবারও দেখিয়ে দিয়ে গেলো। তার পরিবার ও কাছের বন্ধুদের সমবেদনা জানানোর ভাষা নেই।

ভিভিএস লক্ষ্মণ শোক জানিয়ে বলেন, ‘আমরা সবাই শোকাহত। কেকের এমন বিদায় মেনে নেওয়া যায় না। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

গভীর শোক জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন, গানের মাধ্যমে আমরা এই শিল্পীকে সব সময় স্মরণে রাখবো। কেকের মৃত্যু ভারতীয় সংগীতে বড় ক্ষতি উল্লেখ করে শোকবার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মে) বলিউডের অন্যতম সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) মারা গেছেন। কলকাতা নজরুল মঞ্চে গান গাওয়ার কিছু সময় পর অসুস্থ হয়ে পড়েন। সিএমআরআই হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই শিল্পী।

১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম ‘পাল’ ব্যাপক সাড়া ফেলে। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই শিল্পীকে। বলিউড চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য গান। গানের মধ্য দিয়েই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কেকে। প্রয়াত বলিউড গায়কের গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসির মতো অসংখ্য জনপ্রিয় গান। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায়ও প্লেব্যাক করেছেন। ২০০৫ সালে তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন তিনি। ১৯৬৮ সালের ২৩ আগস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী।

ভয়েস/আআ/সূত্র: এনডিটিভি, জি নিউজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION