বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

বার্নিকাট যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক হলেন

মার্শা ব্লুম বার্নিকাট

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক হিসেবে শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দুই পদে শপথ নেন বলে জানা গেছে।

৪১ বছর ধরে ফরেন সার্ভিসের ‘ক্যারিয়ার মেম্বার’ বার্নিকাট ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত দেশটির ব্যুরো অফ ওশেনস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স (ওইএস) এর ভারপ্রাপ্ত সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের কাজ শুরু করা বার্নিকাট এর আগে সেনেগাল ও গিনি-বিসাউ এর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৭৫ সালে লাফায়েত কলেজ থেকে স্নাতক এবং ১৯৮০ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফরেন সার্ভিসে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশে প্রায় ৪ বছর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা এবং নানা কারণে তুমুল আলোচিত বার্নিকাট নিজেও নতুন দায়িত্বে শপথ নেওয়ার খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেনঃ

“ফরেন সার্ভিসের নতুন মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট এ শপথ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি! আমাদের বৈচিত্র্যময় বৈশ্বিক কর্মশক্তির ৭৬,০০০ এরও বেশি নিবেদিত ব্যক্তিদের জন্য কাজ করাটা আমার চার দশকের ক্যারিয়ারের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে।”

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION