বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুধু মানুষের জানমালেরই ক্ষতি হবে:জাতি সংঘ

রাশিয়া -ইউক্রেন যুদ্ধ ,ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সেনারা গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেন আক্রমণ শুরু করেছিল। এ যুদ্ধের ১০০ দিন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়া বা ইউক্রেন কেউই এ যুদ্ধে জয় পাবে না।

এতে শুধু মানুষের জানমালেরই ক্ষতি হবে।
শুক্রবার (৩ মে) জাতিসংঘের পক্ষ থেকে ওই বিবৃতি দেওয়া হয়।

ইউক্রেন বিষয়ক জাতিসংঘের সংকট সমন্বয়কারী আমিন আওয়াদ একটি বিবৃতিতে বলেন, এ যুদ্ধে কোনো বিজয়ী নেই এবং হবেও না। বরং আমরা ১০০ দিন ধরে জীবন, বাড়ি, চাকরি এবং সম্ভাবনা হারাতে দেখেছি।

বিবৃতিতে আমিন আওয়াদ আরও বলেন, এই যুদ্ধ মানুষের ওপর অগ্রহণযোগ্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। নাগরিক জীবনের সমস্ত দিককে গ্রাস করেছে। আমরা শহর এবং গ্রাম জুড়ে ধ্বংস দেখছি। স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্রগুলোও ধ্বংস হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লুক্সেমবার্গের এমপিদের বলেছেন, তার দেশের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার হাতে।

সূত্র: আল জাজিরা

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION