বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ম্যাক্রোঁ’র বক্তব্যে ক্ষুব্ধ ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল করলেও রাশিয়াকে অপমান করা উচিত নয়- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এমন মন্তব্যকে ভালোভাবে নেয়নি কিয়েভ। ম্যাক্রোঁ’র বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, রাশিয়াকে তার অবস্থানেই রাখা উচিত।

শুক্রবার সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, রাশিয়াকে ‘অপমানিত করা উচিত নয় … আমরা যেন কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করে আলোচনার পথ প্রশস্ত করতে পারি’। এরপরই টুইট বার্তায় দিমিত্রি কুলেবা বলেন, এই ধরনের প্রস্তাব কেবল ফ্রান্সকেই অপমান করবে’ এবং অন্যরাও একই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়াকে ইউক্রেনের কাছ থেকে ছাড় পাওয়া উচিত নয়, কারণ রাশিয়ার অভিযানকে আন্তর্জাতিকভাবে নৃশংস আগ্রাসন বলে নিন্দা জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনের নির্দেশে বিশেষ সামরিক অভিযানে নেমেছে রুশ বাহিনী। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিনসহ ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেনের প্রেসিডেন্টের আলোচনার সুযোগ তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তবে রাশিয়াকে অপমান করা উচিত নয়, এমন মন্তব্য করে তোপের মুখে পড়লেন তিনি।

সূত্র: বিবিসি/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION