বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

রোনালদোর জোড়া গোলে হারল সুইজারল্যান্ড

খেলাধুলা ডেস্ক:

নেশন্স কাপে আগের ম্যাচে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার বি গ্রুপে দ্বিতীয় ম্যাচেই শুরুর একাদশে থেকে দারুণ ভাবে জ্বলে উঠলেন। করলেন জোড়া গোল। তাতেই সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। অন্য দুটি গোল কারভালহো ও ক্যানসেলোর।

লিসবনে ৫৫ ভাগ বল দখলে এগিয়ে থেকে স্বাগতিকরা প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয়। ম্যাচ ঘড়ির ১৫ মিনিটে উইলিয়াম কারভালহো পোস্টের কাছ থেকে ডান পায়ের শটে গোল করে পর্তুগাল কেপ্রথম এগিয়ে নেন।

গোল শোধে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। জারদান শাকেরি কিংবা সেফরোভিচ কেউই পারেননি লক্ষ্যভেদ করতে।

উল্টো ৩৫ মিনিটে পর্তুগাল আবারও এগিয়ে যায়। দিয়েগো জোতার এসিস্টে রোনালদো বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুন করেন।

চার মিনিট পর রোনালদো দলকে তৃতীয় গোল উপহার দেন। পোস্টের কাছ থেকে জাল কাঁপান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত ছিল।

৬৮ মিনিটে পর্তুগাল চতুর্থ গোলের দেখা পায়। বার্নাডো সিলভার এসিস্টে হোয়াও ক্যানসেলো ডান পায়ের শটে গোল করেন। ৬৪ ও ৮৪ মিনিটে রোনালদো চেষ্টা করেও পারেননি হ্যাট্রটিক পূর্ণ করতে।

অন্য ম্যাচে স্পেন ২-২ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্রের সঙ্গে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION