রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ব্যয়বহুল পোশাকে সবুজ গালিচায় তারা

বিনোদন ডেস্ক:

গত ৪ জুন সংযুক্ত আরব আমিরাতে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডের ২২তম আসর। জাকজমকপূর্ণ এ আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা।

এ তালিকায় রয়েছেন—অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, কৃতি স্যানন, ভিকি কৌশল, সারা আলী খান, নোরা ফাতেহি, শহিদ কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, তামান্না ভাটিয়া, ববি দেওল, গওহর খান, নার্গিস ফাখরি, উর্বশী রাউতেলা প্রমুখ। আইফার সবুজ গালিচায় নতুন নতুন ডিজাইনের পোশাক করে রূপের দ্যুতি ছড়িয়েছেন তারা।

বিশেষ করে ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলী খান, উর্বশী রাউতেলা, অন্যন্যা পাণ্ডে ব্যয়বহুল পোশাক পরে বিশেষ নজর কেড়েছেন। কে কে কতা টাকা মূল্যের পোশাক পরে আইফা অ্যাওয়ার্ড মাতিয়েছেন তা নিয়ে এই প্রতিবেদন।

কন্যা ও স্বামীকে নিয়ে আইফা অ্যাওয়ার্ডে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কালো রঙের মখমলের এমব্রয়ডারির পোশাক পরেছিলেন ঐশ্বরিয়া। এটি ডিজাইন করেন রোহিত বাল। এটি তৈরিতে ব্যয় হয়েছে ২ লাখ ৯৫ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৩৯ হাজার ৮৫ টাকা)।

ব্যয়বহুল পোশাক পরে বরাবরই আলোচনার জন্ম দেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। আইফার সবুজ গালিচায় রূপের দ্যুতি ছড়াতে তিনিও উড়ে গিয়েছিলেন দুবাই। দামি গাউন পরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পালক যুক্ত উর্বশীর এই পোশাকের দাম ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ ৯৮ হাজার ৮৮৫ টাকা)।

সাইফ আলী খানের কন্যা সারা আলী খানও ফ্যাশনে কম যান না। আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবার নজর কাড়েন তিনি। নরওয়ের ফ্যাশন ডিজাইনার ক্রিস্টিয়ান আদনেভিকের ডিজাইন করা পোশাক পরেছিলেন। তার এ গাউনের মূল্য ১৬ লাখ ৯৬ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৪৯ হাজার ৪৫৫ টাকা)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION