রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শুটিং সেটের দৃশ্য ফাঁস!

বিনোদন ডেস্ক:
তামিল সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়। তার পরবর্তী সিনেমা ‘থালাপাতি ৬৬’। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন বিজয়-রাশমিকা মান্দানা। নিরাপত্তার মধ্য দিয়ে শুটিং করলেও সিনেমাটির শুটিং সেট থেকে কিছু স্থিরচিত্র ফাঁস হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব ছবির মধ্যে একটিতে দেখা যায়, বাহারি ফুলের অনেক গাছ শোভা পাচ্ছে টবে। কিন্তু অধিকাংশ টবগুলো পড়ে গেছে। সেসবের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বিজয় ও রাশমিকা। বিভিন্ন স্থানে লাইট-ক্যামেরা নিয়ে ব্যস্ত সংশ্লিষ্টরা। তা ছাড়াও আরো কটি ছবি ফাঁস হয়েছে। এসব ছবি এখন অন্তর্জালে ভাইরাল।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে সিনেমাটির শুটিং করছেন বিজয়-রাশমিকা। আকস্মিকভাবে শুটিং সেটের ছবি ফাঁস হওয়ায় ভীষণ বিরক্ত পরিচালক ভামসি। এখন থেকে শুটিং সেটে মুঠোফোন পুরোপুরি নিষিদ্ধ করেছেন এই নির্মাতা।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে বিজয়-রাশমিকার এ সিনেমা। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন—প্রকাশ রাজ, শ্যাম, যোগী বাবু, শ্রীকান্ত, খুশবু প্রমুখ। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION