বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

বিয়ে-সন্তান নিয়ে যা বললেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে নিয়ে প্রেমের গুঞ্জন খুব একটা চাউর হয়নি। ব্যক্তিগত জীবনে এখনো একা।

প্রেম-বিয়ে নিয়ে কথা বলতেও দেখা যায়নি সাই পল্লবীকে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে এবার কথা বললেন এই অভিনেত্রী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী বলেন—‘আমার ভাবনা ছিল, ২৩ বছর বয়েস বিয়ে করব। আর ৩০ বছরের মধ্যে দুই বাচ্চার মা হবো।’

সাই পল্লবীর বয়স ২৩ পেরিয়ে গেলেও বিয়ের ফুল এখনো ফোটেনি। তবে কবে নাগাদ বিয়ে করবেন সে বিষয়েও কিছু বলেননি তিনি। কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা তা নিয়েও পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন এই নায়িকা।

সাই পল্লবীর পরবর্তী সিনেমা ‘বিরতা পারভাম’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলেগু ভাষার এ সিনেমা আগামী ১৭ জুন মুক্তির কথা রয়েছে। বর্তমানে এ সিনেমার প্রচারে সময় পার করছেন।

নব্বই দশকে তেলেঙ্গানায় নকশালবাদের পটভূমিতে গড়ে উঠেছে ‘বিরতা পারভাম’ সিনেমার কাহিনি। এতে কমরেড রাবনার চরিত্রে অভিনয় করেছের রানা দাগ্গুবতি। রাবনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বেনেলার। আর এই বেনেলা চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এ ছাড়াও অভিনয় করেছেন—প্রিয়ামনি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, ঈশ্বরী রাও, সাই চন্দন প্রমুখ।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যাম সিং রায়’। এতে তার বিপরীতে অভিনয় করেন নানি। গত বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার সিনেমাটি। গত ৯ মে ছিল সাই পল্লবীর জন্মদিন। এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন তিনি। ‘গার্গি’ শিরোনামের এই সিনেমা পরিচালনা করছেন গৌতম রামচন্দ্রন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION