রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

এবার যশের নায়িকা পূজা

বিনোদন ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার ব্যস্ত অভিনেত্রী পূজা হেগড়ে। তার অভিনীত ‘রাধে শ্যাম’, ‘বিস্ট’, ‘আচার্য’ সিনেমা চলতি বছরে মুক্তি পায়। সব কটিতেই দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো তিনটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এবার ‘কেজিএফ’খ্যাত যশের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন পূজা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, কন্নড় ভাষার পরিচালক নর্থান ‘যশ ১৯’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন। এ সিনেমায় অভিনয় করবেন যশ। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য পূজার সঙ্গে কথা বলেছেন নির্মাতা। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন পূজা। শুধু তাই নয়, কাজটি নিয়ে খুবই উচ্ছ্বসিত তিনি।

পুরি জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করছেন পূজা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমা প্রযোজনা করছেন ভামসি পয়দিপল্লী ও চার্মি কৌর। ২০২৩ সালের ৩ আগস্ট সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

তা ছাড়া হিন্দি ভাষার ‘সার্কাস’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হবেন তিনি। এটি পরিচালনা করছেন রোহিত শেঠি। সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায়ও অভিনয় করছেন পূজা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমা আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION