রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ছেলে সুপারস্টার, বাবা এখনও বাসচালক

বিনোদন ডেস্ক:

ভারতের কর্ণাটকের একটি ছোট্ট জেলায় তার জন্ম। গরিব পরিবারের ছেলে যশ হিরো হতে চান। তার জন্য মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা। তিনি অবশ্য এখন সফল। কেজিএফ মুক্তি পাওয়ার পর রাতারাতি সুপারস্টার যশ।

বর্তমানে প্রায় ৬০ কোটি টাকার মালিক কেজিএফ তারকা যশ। তবে একটি বিষয় অনেকেরই অজানা— ছেলে কোটিপতি হলেও যশের বাবা অরুণ কুমার এখনও বাস চালান। সম্প্রতি এ কথা প্রকাশ্যে আনেন পরিচালক রাজামৌলি।

যশ ও তার পরিবার প্রসঙ্গে পরিচালক রাজামৌলির ওই ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল। রাজামৌলি বলেন, আমাকে বলা হয়েছিল যশ একজন বাস চালকের ছেলে। আমি জেনে আরও অবাক হয়েছিলাম যে যশের বাবা এখনও বাস চালিয়ে যাচ্ছেন। কারণ তিনি মনে করেন, তার পেশাই তার ছেলেকে তারকা করে তুলতে সাহায্য করেছে।

জানা যায়, জীবনের প্রথম দিকে যশ যখন পড়াশাোনা ছেড়ে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন পরিবারের সম্মতি মেলেনি। তার পরিবার চেয়েছিল যশ পড়াশোনা শেষ করে তবেই পছন্দের পেশা বেছে নিক। একরকম পরিবারের সম্মতি ছাড়াই পড়াশোনা ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন যশ।

রাজামৌলি জানান, যশ যখন অভিনয়ের জন্য বাড়ি ছাড়েন, তার বাবা-মা ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই ছেলে বাড়ি ফিরে আসবে। বুঝতে পারবে জীবন আসলে কতটা কঠিন। তবে তা আর হয়নি।জানা যায়, একসময় ছোট্ট একটি চরিত্র পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতেন যশ। কেজিএফ মুক্তি পাওয়ার পর তার ভাগ্য বদলে যায়।

২০১৬ সালে প্রেমিকা রাধিকাকে বিয়ে করেন যশ। বর্তমানে দুই সন্তান আর্য ও যথার্বকে নিয়ে সুখের সংসার কেজিএফ তারকার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION