শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আইসিইউতে

ভয়েস নিউজ ডেস্ক:
দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক মোস্তফা মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানকার আইসিইউতেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোস্তফা মামুন বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অমিত হাবিব মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এখন তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তিনদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালেও স্ট্রোক করেছিলেন অমিত হাবিব। দেশ রূপান্তরে যোগ দেওয়ার আগে তিনি দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক, সমকাল ও যায় যায় দিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION