সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

আনোয়ারায় জেলের মরদেহ উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজন ও অন্য জেলেরা বুধবার বিকেলে কর্ণফুলী নদীর মোহনার পশ্চিমে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ওই জেলের মরদেহ উদ্ধার করেন।

তার নাম আবদুর রশিদ (৪২)। তিনি পেকুয়া উপজেলার উজানটিয়া গ্রামের আবু ছৈয়দের ছেলে। তবে এখনো হারুন মাঝি (৪৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ৬ জন জেলে নিয়ে একটি দল আনোয়ারা উপকূল থেকে স্থানীয় সিরাজুল মোস্তফার মালিকানাধীন এফবি শাকিব নামের ইঞ্জিনচালিত নৌকায় করে তারা মাছ ধরতে বঙ্গোপসাগরে যান।

সেখানে রাত পৌনে ৪টার দিকে কর্ণফুলী নদীর মোহনার পশ্চিমে নোঙর ফেলা ওই নৌকাটি একটি পণ্যবাহী লাইটারের ধাক্কায় পেছনের অংশ ভেঙে যায়। এ সময় নৌকার মাঝিসহ জেলেরা ঘুমিয়ে ছিলেন।ওই নৌকায় থাকা অন্যরা সাগরে সাঁতরে আরেকটি নৌকায় উঠতে পারলেও নিখোঁজ হন মাঝিসহ দুই জেলে।

গহিরা বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্য জেলের খোঁজ এখনো মেলেনি। উদ্ধার হওয়া লাশটি স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভয়েস/আ্আ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION