শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

বাবর-আফ্রিদিদের বিগ ব্যাশ খেলতে দেবে না পিসিবি

খেলাধুলা ডেস্ক:

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারটা বেশ প্রসিদ্ধ। রাজনৈকিত মারপ্যাঁচে একমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়া বাকি সবগুলো টুর্নামেন্টে চাহিদার বড় অংশজুড়ে আছে পাকিস্তানি ক্রিকেটাররা। তবে বাবার আজম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রেজওয়ানদের এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আসন্ন বিবিএল মৌসুমে পাকিস্তানি কোনো খেলোয়াড়কেই এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ এবং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ছাড়পত্র ইস্যুতে পিসিবি সিদ্ধান্ত নেবে শীঘ্রই। আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য আইএল টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি দেবে কিনা তাও স্পষ্ট করেনি পিসিবি।

বিগ ব্যাশ খেলতে না দেওয়ার কারণ হিসেবে ব্যস্ত সূচিকে অজুহাত হিসেবে দাঁড় করেছে পিসিবি। তবে কেন জাতীয় বা ঘরোয়া পর্যায়ে চুক্তিবিহীন খেলোয়াড়দের নিষিদ্ধ করা হচ্ছে, তা এখনো স্পষ্ট করেনি তারা।

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার নতুন লিগ যুক্ত হওয়ার ফলে পাকিস্তানি খেলোয়াড়দের চাহিদা আগের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খেলার জন্য ছাড়পত্র না পাওয়া, পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়রা বড় আর্থিক লাভ থেকে বঞ্চিত হতে হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION